শিল্প সংস্কৃতি ও সিনেমা
সিনেমার ছদ্মবেশে একটুখানি সম্মানের খোঁজ: কিয়ারোস্তামির Close-Up
সিনেমার ক্যামেরা যখন মানুষের জীবনের একদম মুখোমুখি এসে দাঁড়ায় তখন সত্য আর কল্পনার সীমানাটা আবছা হয়ে যায়। ১৯৯০ সালে ইরানি মাস্টারমেকার আব্বাস কিয়ারোস্তামি ঠিক এই জাদুটাই করেছিলেন তার ‘Close-Up’ সিনেমায়। একটি সত্য অপরাধের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি প্রামাণ্যচিত্র ও কল্পকাহিনীর মধ্যকার চেনা দেয়ালটিকে ভেঙে চুরমার করে দিয়েছে।