নারীবাদ ও নারীর অধিকার
অবৈতনিক শিক্ষার দাবী নাকি নারীশিক্ষার বিরোধীতা?
নারীদের জন্য অবৈতনিক শিক্ষার দাবিকে লিঙ্গবৈষম্য হিসেবে দেখা একটি ত্রুটিপূর্ণ যুক্তি। পিতৃতান্ত্রিক সমাজে নারীরা পড়াশোনা ও ক্যারিয়ার গড়তে যে পরিমাণ প্রতিকূলতা ও সামাজিক বাধার সম্মুখীন হন, তা ছেলেদের ক্ষেত্রে অনুপস্থিত। বিয়ের পর সংসার ও সন্তান লালনপালনের দ্বিমুখী চাপে অনেক মেধাবী ছাত্রীর পড়াশোনা মাঝপথে থমকে যায়।