পৃথিবীর প্রথম শ্রমিকরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের স্থপতি কমরেড ভ্লাদিমির ইলিচ লেনিন (১৮৭০-১৯২৪) বলেছিলেন একটি নিরক্ষর দেশে কমিউনিস্ট সমাজ প্রতিষ্ঠা করা অসম্ভব। তাই মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লব (১৯১৭) এর পর বলশেভিকরা সোভিয়েত ইউনিয়নে নিরক্ষরতা দূর করার জন্য ব্যাপক জাতীয় শিক্ষা কর্মসূচি চালু করেছিল। মূল পদক্ষেপগুলো ছিল :
(১) সাক্ষরতা অভিযান
১৯১৯ সালে সোভিয়েত সরকার এই অভিযান চালু করে। এর মাধ্যমে ৮ থেকে ৫০ বছর বয়সী নিরক্ষর নাগরিকদের পড়তে ও লিখতে শেখানো হত।
(২) বিনামূল্যে শিক্ষা
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয় এবং সবাইকে বিনামূল্যে শিক্ষা দেয়া হয়।
(৩) গ্রামাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠা
সোভিয়েত ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে নতুন বিদ্যালয় নির্মাণ করা হয়, যেখানে আগে শিক্ষার কোন সুযোগ ছিল না।
(৪) প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্র
শুধু শিশু নয়, প্রাপ্তবয়স্ক কৃষক ও শ্রমিকদের জন্যও সন্ধ্যাকালীন বিদ্যালয় চালু করা হয়।
(৫) বই ও গ্রন্থাগার সম্প্রসারণ
বিপুল পরিমাণ বই, ম্যাগাজিন ও সংবাদপত্র প্রকাশ করা হয়। গ্রন্থাগারের সংখ্যা বাড়ানো হয়।
(৬) নারী শিক্ষার প্রসার
নারী শিক্ষার প্রসারে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি বিশেষ ভূমিকা পালন করে।
ফলাফল হিসেবে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক বিপ্লবের আগে সাক্ষরতার হার যেখানে ৩০% এর নিচে ছিল সেখানে ১৯৭০ এর দশকে তা প্রায় ১০০% এ পৌঁছে যায়। ইতিহাসবিদদের মতে, নিরক্ষরতা দূরীকরণ ছিল বলশেভিকদের অন্যতম উল্লেখযোগ্য সামাজিক সাফল্য। দুনিয়ার মজদুর এক হও।
About the Author
Anindya Shuvro
মজদুরের নিয়মিত লেখকTeacher
I'm a left-wing political activist from Chittagong, Bangladesh. I work for the Communist Party of Bangladesh (CPB).
প্রোফাইল দেখুন
মতামত
1১৯৭১ সালের পর বাংলাদেশের এমন একটি রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন ছিল। দুঃখজনকভাবে আজও দেশের অর্থনীতি প্রধানত সস্তা শ্রমনির্ভর উৎপাদন ও অদক্ষ প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্সের ওপর ভর করেই টিকে আছে।
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন