রুশ সমাজতান্ত্রিক বিপ্লব (১৯১৭) পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এই বিপ্লবের মাধ্যমে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয় প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। প্রতিষ্ঠিত হয় শ্রমিক শ্রেণীর একনায়কত্ব। প্রতিষ্ঠার পর থেকেই দেশটিকে নানা ধরণের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়। পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদীরা কখনোই সোভিয়েত ইউনিয়নের উন্নতি চায়নি। বিপ্লবী কমিউনিস্ট নেতা ও সোভিয়েত ইউনিয়নের স্থপতি কমরেড ভ্লাদিমির লেনিন (১৮৭০-১৯২৪) এর মৃত্যুর পর রাষ্ট্রটিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব নেন কমরেড জোসেফ স্তালিন (১৮৭৮-১৯৫৩)। তাঁর মহান পঞ্চবার্ষিকী পরিকল্পনা সোভিয়েত ইউনিয়নকে একটি অনুন্নত, কৃষিপ্রধান দেশ থেকে একটি পরাশক্তিতে পরিণত করে। সকলের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়। দূর হয় নিরক্ষরতা, বেকারত্ব ও দারিদ্র। কমরেড স্তালিনের নেতৃত্বে মহান সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি জার্মানিকে পরাজিত করে বিশ্বকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করে। কমরেড স্তালিন পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবেন। যতদিন পৃথিবীতে লাল পতাকা উড়বে ততদিন জীবিত থাকবেন কমরেড স্তালিন। লাল সালাম কমরেড স্তালিন। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন দীর্ঘজীবী হোক।
About the Author
Anindya Shuvro
মজদুরের নিয়মিত লেখকTeacher
I'm a left-wing political activist from Chittagong, Bangladesh. I work for the Communist Party of Bangladesh (CPB).
প্রোফাইল দেখুন
মতামত
2আপনি সোভিয়েত ইউনিয়নের ইতিহাসকে মূলত এক অবিচ্ছিন্ন বিজয়যাত্রা হিসেবে উপস্থাপন করেছেন। সেখানে স্তালিনকে সমাজতন্ত্রের নির্মাতা, সোভিয়েত উন্নয়নের স্থপতি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের প্রধান নায়ক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু মার্কসবাদীদের কাছে ইতিহাসের প্রশ্ন কেবল কী অর্জিত হয়েছিল তা নয়; কীভাবে অর্জিত হয়েছিল, কোন সামাজিক শক্তির মাধ্যমে অর্জিত হয়েছিল, এবং সেই প্রক্রিয়ায় কোন নতুন দ্বন্দ্বের জন্ম হয়েছিল সেটিও সমান গুরুত্বপূর্ণ। মজদুরে আমার উত্তর পড়ুন— "বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস: স্তালিন করিলেন" https://majdur.red/blog/sankalpa/idR98dcpPz
এই লেখাটির উত্তরে পূর্বে আমি “বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস: স্তালিন করিলেন” শিরোনামে একটি বিশদ প্রতিক্রিয়া লিখেছিলাম। সেখানে আমি মূলত দেখানোর চেষ্টা করি যে অক্টোবর বিপ্লবের শ্রমিকশ্রেণির রাষ্ট্রক্ষমতা ও সামাজিকীকরণের প্রকল্প কীভাবে ধীরে ধীরে আমলাতন্ত্রের হাতে পড়ে নিজের বিপ্লবী মর্ম হারায়। কিন্ত আপনি “মহান বিশ্বনেতা” স্তালিনের আমলে শুধু শিল্পায়ন বা সামরিক বিজয় নয়, এমনকি “সকলের মৌলিক অধিকার নিশ্চিতকরণ”-এর মতো দাবিও উত্থাপন করেছেন। এই দ্বিতীয় অংশে আমি তাই দেখিয়েছি কীভাবে শ্রমিক গণতন্ত্র, পারিবারিক আইন, নারীমুক্তি, যৌন স্বাধিকার এবং জাতীয় অধিকারের মতো ক্ষেত্রগুলোতে বিপ্লবের যে প্রাথমিক অর্জন ছিল, সেগুলিকে স্তালিনীয় আমলাতান্ত্রিক রাষ্ট্রের অধীনে ধীরে ধীরে সংকুচিত, পুনর্গঠিত এবং অনেক ক্ষেত্রে উল্টে দেওয়া হয়। মজদুরে এই দ্বিতীয় অংশটি পড়ুন— "সকলের মৌলিক অধিকার: ফের স্তালিন করিলেন" https://majdur.red/blog/sankalpa/k7uPpfBCJW
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন