বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে কমরেড জোসেফ স্তালিন (১৮৭৮-১৯৫৩) শুধু একজন সফল রাষ্ট্রনায়ক বা বিপ্লবী সংগঠক হিসেবেই পরিচিত নন, তিনি ছিলেন একজন অসাধারণ পাঠকও। তাঁর সাংগঠনিক দক্ষতা ও তাত্ত্বিক জ্ঞানের পেছনে ছিল বইয়ের প্রতি গভীর প্রেম। শৈশব থেকেই তিনি জ্ঞানার্জনের প্রতি আগ্রহী ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই অভ্যাস বজায় রেখেছিলেন। কমরেড স্তালিনের ব্যক্তিগত গ্রন্থাগারে হাজার হাজার বই ছিল। ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, দর্শন, সাহিত্য, ভূগোল, বিজ্ঞান, সামরিক কৌশল - প্রায় সব বিষয়ের বই তিনি পড়তেন। মানবমুক্তির একমাত্র দর্শন মার্কসবাদ-লেনিনবাদের তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে জ্ঞানার্জনের ক্ষেত্রে কমরেড স্তালিনের পাঠাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি কার্ল মার্কস, ফ্রিডরিখ এঙ্গেলস এবং ভ্লাদিমির লেনিনের রচনাগুলো গভীর মনোযোগের সাথে অধ্যয়ন করেছিলেন। একই সঙ্গে রুশ ও বিশ্বসাহিত্যের বিভিন্ন লেখকদের রচনাও তিনি পড়তেন। কমরেড স্তালিনের মতে, একজন কমিউনিস্ট নেতার জন্য বাস্তবতা বোঝার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হচ্ছে নিয়মিত অধ্যয়ন। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের শিল্পায়ন, শিক্ষা সম্প্রসারণ এবং বৈজ্ঞানিক উন্নয়নের পেছনেও জ্ঞানের প্রতি কমরেড স্তালিনের এই দৃঢ় বিশ্বাস কাজ করেছিল। তিনি বিশ্বাস করতেন সমাজতন্ত্র নির্মাণের জন্য শিক্ষিত, বিজ্ঞানমনস্ক, দক্ষ ও সচেতন জনগণ প্রয়োজন। তাই তিনি ব্যাপক সাক্ষরতা অভিযান এবং শিক্ষা বিস্তারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান যুগে যখন বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে তখন কমরেড স্তালিনের বইপ্রেম আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তাঁর বই পড়ার নেশা তাই শুধু একজন সফল কমিউনিস্ট নেতার ব্যক্তিগত অভ্যাসের গল্প নয়, এটি গভীর জ্ঞান এবং অধ্যাবসায়ের শক্তির একটি উল্লেখযোগ্য উদাহরণ। লাল সালাম কমরেড স্তালিন।
About the Author
Anindya Shuvro
মজদুরের নিয়মিত লেখকTeacher
I'm a left-wing political activist from Chittagong, Bangladesh. I work for the Communist Party of Bangladesh (CPB).
প্রোফাইল দেখুন
মতামত
1তথ্যসূত্র দেবেন।
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন