ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক রাজনীতির উৎস সন্ধানে
ভারতীয় উপমহাদেশে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতির বর্তমান বাড়বাড়ন্ত কোনো আকস্মিক ঘটনা নয়, বরং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সুপরিকল্পিত ফসল। জেমস মিলের ইতিহাসচর্চায় হিন্দু ও মুসলিম যুগের কৃত্রিম বিভাজন ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল।