সুভাষ চন্দ্র বসু বাগেরহাট আসেন মোট ২ বার। মূলত, নেতাজীর খুলনাতে যে ৩বার আগমণ ঘটে, তার মধ্যে ২বারই বাগেরহাটে। শুধুমাত্র, ১৯৪১ সালে তাঁর দেশত্যাগের পূর্বে সর্বশেষ ১৯৩৯ সালের ৩০ ডিসেম্বর খুলনায় বক্তব্য রেখে যান তাঁর নতুন দল ফরোয়ার্ড ব্লক গঠন হলে (কংগ্রেস থেকে বেড়িয়ে)। নিজের দলের প্রচার ছাড়াও এসময় খুলনা হেলাতলার মোড়ে মুক্ত রাজবন্দীদের দ্বারা প্রতিষ্ঠিত তৎকালীন ‘চট্টোপাধ্যায় ব্রাদার্স’ নামে একটি বইয়ের দোকান উদ্বোধন করেন। তাঁর আগমণে এসময় ২৭টি ঘোড়ার মিছিল দেয়া হয় এবং খুলনা মিউনিসিপ্যাল হলে (বর্তমান আলতাফ মিলনায়তন) সংবর্ধনা দেয়া হয়।
বাগেরহাটে নেতাজী প্রথম আসেন, ১৯২৪ সালের মার্চ মাসে। বাগেরহাটের ফকিরহাটের মূলঘর নামক স্থানে কংগ্রেসের খুলনা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মূলত আসার কথা ছিলো, দেশবন্ধু চিত্তরঞ্জনের, কিন্তু তিনি অসুস্থ্য থাকায় নেতাজী আসেন।
দ্বিতীয়বার নেতাজীর আগমণ ঘটে, ১৯২৮ সালের দিকে। সাইমন কমিশন বয়কটকে কেন্দ্র করে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে কলকাতায় এক ছাত্র সম্মেলন হয়; উক্ত সম্মেলনে গঠন করা হয়, নিখিল বঙ্গ ছাত্র সমিতি (All Bengal Students Association-ABSA)|
কিছুদিনের মধ্যেই সুভাষ বসু ও যতীন্দ্র মোহনের বিরোধে এই সংগঠন দু’ভাগ হয়ে যায়। নেতাজীর অনুসারীরা, বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সমিতি (Bengal Provisional Students’ Association-BPSA) গঠন করেন। বাগেরহাটে এই বিপিএসএ-র ছাত্র সম্মেলনেই সভাপতিত্ব করতে ১৯৩১ সালে দ্বিতীয়বারের মতো বাগেরহাটে আসেন সুভাষ চন্দ্র বসু।
তথ্যসূত্র:
১। ডা. দেব নারায়ন চৌধুরী; বাগেরহাটে ফেলে আসা দিনগুলি, বাগেরহাট সম্মিলনী, বাগেরহাট মহাকুমার প্রাক্তন অধিবাসীদের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা, ১৯৭৫, সাধনা প্রেস প্রাইভেট লিমিটেড, ৭৬ বিপিন বিহারী গাঙ্গুলী স্ট্রীট, কলকাতা-১২, পৃষ্ঠা-২৬।
২। মীর আমীর আলী; ডুমুরিয়ায় কৃষক আন্দোলন ও বিষ্ণু চ্যাটার্জী, প্রথম সংস্করণ, ২৫শে জানুয়ারী ১৯৮৬, উত্তরণ প্রেস, স্যার ইকবাল রোড, খুলনা, পৃষ্ঠা-১৯।
৩। ড. শেখ গাউস মিয়া; বাগেরহাটের ইতিহাস, প্রথম খণ্ড, জুলাই ২০০১, বেলায়েত হোসেন ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত, পৃষ্ঠা-১৫৭-১৬২।
About the Author
Md. Belal Hosain Bidda
Lawyer
“জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, মৃত্যুই সেখানে শেষ কথা নয়।”
প্রোফাইল দেখুন
মন্তব্য মুছবেন?
এটা বাতিল করা যাবে না।
আলোচনায় অংশ নিন
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন
সাইন ইন করুন