সকল লেখা জানতে চাই
Searching…

নেতাজি নগর: একাল সেকাল

সমাজতান্ত্রিক বিপ্লব ই শেষ কথা!

Aranya Bose
পড়তে 4 মিনিট লাগতে পারে
এই লেখাটি 52 বার পড়েছে
নেতাজি নগর: একাল সেকাল

আজ মে মাস, কয়েক দিন আগে ছিল নেতাজি নগর এর ৭৭তম প্রতিষ্ঠা দিবস।যারা যারা টালিগঞ্জ অঞ্চলে থাকেন বা তার আসে পাশে তাদের কাছে এই 'নেতাজি নগর' নাম টা খুবই পরচিত। এটা বলতে গেলে একটা জায়গাই শুধুই নয় এটি একটি আবেগ।

মূল আলোচনা তে আসি, এই কয়েক দিন আগে গেল পশ্চিম বঙ্গে বিধানসভা নির্বাচন। নির্বাচন এর ফল ২০০র বেশি আসনে ব্যাপক মার্জিনে জয় হয়েছে বিজেপির এবং বহু রাজ্যে এইবার খাতা খুলতেই অক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। ২টি আসনে জাতীয় কংগ্রেস,১টি আসনে সিপিএম,১টি আসনে আইএসএফ জয় লাভ করে। কিন্তু বিষয় এটা নয় বিষয় হচ্ছে নেতাজি নগর এর রাজনীতি তে ৭৬ বছর এ কোন দল বাম ছাড়া জিততে পারেনি। ১৫ বছর এর তৃণমূল শাসন কালে ওরাও অক্ষম হয়েছে নেতাজী নগর এ। কিন্তু এইবার নেতাজি নগর এর ১১ ওয়ার্ড এই বিশাল জয় বিজেপির কিন্তু কেন? এটাই আজকের আলোচনার বিষয়:

দেখুন নেতাজি নগর পরে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবং টালিগঞ্জ একটি উদ্বাস্তু/রিফিউজি কলোনী , এই কলোনী র ইতিহাস খুবই সংগ্রামী। ১৯৫০ সালে এই কলোনী গঠিত হয় এবং সবচে বেশি ভূমিকা ছিল তৎকালীন ঐক্যবদ্ধ কম্যুনিস্ট পার্টির (সিপিআই) এবং কিছু ব্যক্তি রা ছিলেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির আর প্রোজা সোশ্যালিস্ট পার্টির। ১৯৪৮-৫২ এর মধ্যে তৈরি হয় অনেক গুলো রিফিউজি কলোনী এই টালিগঞ্জ/যাদবপুর অঞ্চল ঘিরে যেরকম: বিজয়গড়, আজাদগড়, নেহরু কলোনী, নেতাজী নগর, সংহতি কলোনী, পল্লিশ্রী ইত্যাদি ইত্যাদি। এই কলোনী গুলো গঠিত হয়েছিল জমিদার জমি দখল করে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চল গুলোতে যেই মিলিটারি ব্যারাক ছিল সেই জায়গা গুলোতে। তখন ক্ষমতায় ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং এইসব জায়গায় জমিদার দাপট ছিল মারাত্মক। এখানে কংগ্রেসের সবচে বড় পদ গুলোতে ছিল এই জমিদার রাই। এইসব কারণে কংগ্রেস বেশ কিছু রিফিউজি বিরোধী বিল পেস করে। কিন্তু রিফিউজিরা সংখ্যায় বেশি হওয়ার কারণে এবং বামপন্থি রা রিফিউজি দের নেতৃত্ব দেওয়ার কারণে আসতে আসতে উদ্বাস্তু রা শক্তি শালী হতে শুরু করে। এবং জমিদার লেঠেল বাহিনীর জবাব দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় তৈরি হয় উদ্বাস্তু মুক্তি বাহিনী যাদের নেতৃতে ছিলেন: প্রশান্ত সুর (পরে বামফ্রন্ট স্বাস্থ্য মন্ত্রী এবং আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী ও হন), কুলেন্দু সোম, তুষার সিংহ, দুলাল দাস, নিরঞ্জন সেনগুপ্তর মতন লোকেরা। এরকম ও শুনেছি এই মুক্তি বাহিনীর যোদ্ধা রা দিনের পর দিন বাড়ি যেতে পারত না কংগ্রেসী গুণ্ডা আর পুলিশ গেরেফতার করবে বলে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত। পড়ার মহিলারা শঙ্খ নিয়ে রাত জাগতো। একদিন সব অপেক্ষা শেষ করে এক বিশাল মিছিল হয় হাজার হাজার সংখ্যায় উদ্বাস্তু রা এগোচ্ছিল আজকের দিনে যেখানে উদ্বাস্তু মূর্তি নেতাজি নগর এর সেই দিকে। তারা সেইদিন মুক্ত করল পুরো অঞ্চল কে এবং অঞ্চল উদ্বাস্তু মানুষদের হাতে তুলে দেওয়া হলো। সেই থেকে নেতাজি নগর বামেদের দূর্যম ঘাটি বলেই পরিচিত। কিন্তু সেটা আজ ভেঙে গেলো । বিজেপি পুরো অঞ্চল জিতেছে, কেন হলো এটা? এবার হচ্ছে আসল বিষয়।

আমি নিজে বামপন্থী কিন্তু আমি চরম সিপিএম বিরোধী। সিপিএম এর সবচে বড় ভুল হচ্ছে ওরা আন্দোলন করেছে উদ্বাস্তু দের জন্য। তাদের কে জমি/বাসস্থান করে দিয়েছে ঠিকই কিন্তু তারা তাদের কে রাজনৈতীক শিক্ষা টা কখনো দিতে পারেনি। এই আন্দোলনের সঙ্গে শ্রেনী সংগ্রাম কে যুক্ত করতে তারা অসফল হয়েছে। এবং এই লড়াই যাদের বিরুদ্ধে ছিল কংগ্রেস আজ তাদের সাথেই হাত মিলিয়েছে সিপিএম। মানুষ আর এখন সিপিএম কে ভরসা করতে পারছে না সিপিএম এর স্টালিনবাদি সুবিধাবাদ এর জন্য। তারা সেই সময় যতটা রেডিকাল ছিলেন টা আর নেই। তারা বুর্জোয়া দের সাথে আপোষ করে সরকার এ গেছেন। যেই উদ্বাস্তু মানুষ দের জন্য এরা ক্ষমতায় এলো তাদের সাথেই পরে বেইমানি করল। এখন এই মানুষ দের আবার উদ্বাস্তু করার চেষ্টা করছে বিজেপি "SIR/NRC" র নামে। এইবার আমরা প্রকৃত অর্থে বামপন্থী মনে মার্ক্সবাদী লেনিনবাদী ট্রটস্কিবাদি রা এই মানুষ দের সঠিক পথ দেখাবো। যত আন্দোলন কে 'Apolitical' করবে ততই আন্দোলন বুর্জোয়া দের দিকে চলে যাবে। আজকে যেরকম নেতাজী নগর এর অবস্থা হয়েছে। তাই আমরা রাজনৈতিক আন্দোলন চাই! সমাজতন্ত্র চাই! বিপ্লব চাই!

Aranya Bose

About the Author

Aranya Bose

Indian Trotskyist, Student, Writer, Marxista/Leninista Member of Radical Socialist (Indian section of Fourth International)

প্রোফাইল দেখুন

মতামত

এখনও কোনো মতামত নেই।

প্রথম মতামতটি আপনিই দিন।

আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন

Reading

Font size

Auto scroll
Slow Fast