সকল লেখা জানতে চাই
Searching…

শাশ্বত সঙ্গীত

অভাবের শাশ্বত সঙ্গীত মানুষের টিকে থাকার নির্মম লড়াইকে ফুটিয়ে তোলে।

S M  Abu Taher
পড়তে 1 মিনিট লাগতে পারে
এই লেখাটি 46 বার পড়েছে
শাশ্বত সঙ্গীত

বাহিরে ঘেউ ঘেউ করছে কুকুরের দল

খাবার আনো—দ্রুত—মেপে মেপে ঠিক মতো

দুই কে কোরে দশ, এর বেশি কিছু নয়,

তবে কম হতে পারে আরও

যদিও আমাদের জমে গেছে ঢের

তবুও বাহিরে যাব না–এই হিসাবের

বানাবো  বিকট  কালো  পাহাড়,

ভেঙে ভেঙে—ওদের ক্লান্ত ঘাড়

ছুঁড়ে দাও, খাবার ছুঁড়ে দাও—

ওদের মুখের সামনে ছুঁড়ে মারো

তারপর, খেয়াল কোরে দ্যাখো—

কী কোরে উল্টে যায় পাশার দান

কী কোরে ভুলে যায় প্রবল জলোচ্ছ্বাস—

তার নিজস্ব গতিপথ, ভুলে যায় তার শোণিত-শপথ

খানিক নীরবতার পর,

দূর থেকে—বাতাসে ভেসে আসে

দুর্বলের অক্ষম চিৎকার, সবলের হিংস্র হুংকার

জ্বলছে আগুন জঠরে সবার—

জীবনপণ লড়াইয়ে বল,

কে দেবে কাকে ছাড়!

কান পেতে রাখো, মন দিয়ে শোনো

অভাবের শাশ্বত সঙ্গীত—বাজে মনোহর

যদিও আমাদের, পড়ে আছে ঢের

তবুও কাল থেকে আরও, কম দিতে পারো

তবে হিসাব রেখো ঠিক, দিতে ভুল যেন না হয়

কাজের খাতিরে যতটুকু—না দিলেই নয়

#অভাবের_শাশ্বত_সঙ্গীত #বাংলা_কবিতা #বাংলা_সাহিত্য #জীবন_সংগ্রাম #সামাজিক_বাস্তবতা #কবিতা_বিশ্লেষণ #সাহিত্য_চর্চা #মানবিক_সংকট
S M  Abu Taher

About the Author

S M Abu Taher

কবি এবং ক্রীড়নক

প্রোফাইল দেখুন

মতামত

এখনও কোনো মতামত নেই।

প্রথম মতামতটি আপনিই দিন।

আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন

Reading

Font size

Auto scroll
Slow Fast