আমি এমন একটি সকাল চাই
যেখানে খবরের কাগজ খুললেই
লাশের সংখ্যা নয়,
ফুল ফোটার হিসাব থাকবে।
আমি এমন একটি আকাশ চাই
যেখানে যুদ্ধবিমানের শব্দ নয়,
শোনা যাবে স্কুলফেরত শিশুর হাসি,
মায়ের ডাকে ঘরে ফেরার তাড়া।
এই পৃথিবী কি শুধু
রক্তের মানচিত্র আঁকার জন্য?
নাকি হাত ধরাধরি করে
একসাথে হাঁটার জন্য?
আমি ক্লান্ত
বিস্ফোরণের আলোতে জ্বলে ওঠা রাত দেখে,
ক্লান্ত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া
স্বপ্নের কান্না শুনে।
আমার ঘৃণা নেই কোনো দেশের প্রতি,
ঘৃণা আছে যুদ্ধের প্রতি—
যে যুদ্ধ মানুষকে সংখ্যা বানায়,
মাকে বানায় পাথর,
শিশুকে বানায় নীরব প্রশ্নচিহ্ন।
আমি যুদ্ধ চাই না,
আমি কফির ধোঁয়ার মতো ধীরে উঠা সকাল চাই,
আমি বুকভরা নিঃশ্বাস চাই,
ভয়হীন ঘুম চাই।
আমি শান্তি চাই—
যেখানে বন্দুকের নল নয়,
খোলা হাত অভ্যর্থনা জানাবে মানুষকে।
যেখানে বিজয় মানে ধ্বংস নয়,
বিজয় মানে বেঁচে থাকা।
হে পৃথিবী,
আর কত রক্ত দিলে
তোমার তৃষ্ণা মিটবে?
একটু শান্ত হও,
আমাদের মানুষ হয়ে বাঁচতে দাও।
About the Author
Shahriar Khan Nafiz
মজদুরের নিয়মিত লেখকColumnist & Activist
Hi, I'm Shahriar Khan Nafiz. I am an activist driven by a deep commitment to social change. Through my writing, I strive to highlight pressing social issues, raise awareness and inspire thoughtful change in society.
প্রোফাইল দেখুন
মতামত
এখনও কোনো মতামত নেই।
প্রথম মতামতটি আপনিই দিন।
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন