সকল লেখা জানতে চাই
Searching…

পৃথিবীর কাছে একটি চিঠি

বারুদের ধোঁয়া ভেদ করে শিশিরভেজা ভোরের অপেক্ষায় এই চিঠি। সাম্রাজ্যবাদের আগ্রাসন আর যুদ্ধের বিভীষিকা মুছে ফেলে মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায়।

Shahriar Khan Nafiz
Shahriar Khan Nafiz মজদুরের নিয়মিত লেখক
পড়তে 2 মিনিট লাগতে পারে
এই লেখাটি 1 বার পড়েছে এ মাসে লেখকের লেখা 1 জন পাঠক পড়েছেন
পৃথিবীর কাছে একটি চিঠি

প্রিয় পৃথিবী,

আজ চিঠি দিবসে

তোমার ঠিকানায় পাঠালাম একটি চিঠি।

ডাকটিকিটে নেই কোনো দেশের নাম,

খামের ওপর নেই কোনো রাষ্ট্রের সিল;

আছে শুধু মানুষের মন থেকে উঠে আসা

কয়েকটি স্বপ্নের অক্ষর।

পৃথিবী,

আমি এমন এক ভোর চাই,

যে ভোরের সূর্য উঠবে বারুদের ধোঁয়া ভেদ করে,

শিশুর হাসি হয়ে।

যেখানে মাঠের ঘাসে শিশির জমবে,

পাখিরা গান গাইবে

আকাশের নীলকে ভালোবাসতে।

আমি চাই না সাম্রাজ্যবাদের আগ্রাসনে

কোনো মায়ের ঘর মুছে যাক।

চাই না লৌহমুষ্টির ছায়ায়

মানুষ নিজের নামটুকুও ভয়ে উচ্চারণ করুক।

চাই না কোনো মানবদেহ

যুদ্ধের আগুনে দগ্ধ হোক।

বিশ্বাসের আকাশ হোক সবার।

তুমি তোমার প্রার্থনা নিয়ে দাঁড়াও,

আমি আমার প্রার্থনা নিয়ে।

ভিন্নতার নদীগুলো

মিশে যাক মানবতার সাগরে।

পৃথিবী,

মানুষকে একটু মানুষ হতে দাও।

অন্যের ক্ষত দেখে

যেন নিজের রক্তের গন্ধ পায়,

অন্যের কান্নায়

যেন নিজের ধ্বনি শুনতে পায়।

যদি যুদ্ধ আবারও তেড়ে আসে,

প্রতিরোধ হয়ে দাঁড়াক পৃথিবীর সব ফুল।

যদি ঘৃণা আগুন হয়ে জ্বলে,

তবে মানুষ হোক বৃষ্টি।

আর যদি কখনো

পৃথিবীর বুক খুব ভারী হয়ে আসে,

তবে তার কানে কানে বলো,

ভয় পেয়ো না,

কোথাও না কোথাও

একজন মানুষ এখনও

অন্য একজন মানুষকে বাঁচাতে

লড়াই জারি রাখে।

পৃথিবী,

তোমার কাছে আমার প্রার্থনা খুব সামান্য।

শিশু থেকে বৃদ্ধ,

সবাই যেন নিজের আকাশের নিচে

নির্ভয়ে শ্বাস নিতে পারে।

এই চিঠির উত্তর চাই না আমি।

শুধু একদিন দেখতে চাই,

পৃথিবীর ডাকঘর থেকে

শেষ যুদ্ধের চিঠিটা ফিরে এসেছে,

আর মানুষের হাতে একটি মাত্র চিঠি–

এসো,

আমরা পৃথিবীটাকে আবারও

নির্ভয়ে বেঁচে থাকার মতো করে তুলি।

#পৃথিবীর_কাছে_একটি_চিঠি #যুদ্ধমুক্ত_পৃথিবী #মানবিকতা #বিশ্বশান্তি #বাংলা_কবিতা #শান্তি_বার্তা #মানবতা #নিরাপদ_পৃথিবী
Shahriar Khan Nafiz

About the Author

Shahriar Khan Nafiz

মজদুরের নিয়মিত লেখক

Columnist & Activist

Hi, I'm Shahriar Khan Nafiz. I am an activist driven by a deep commitment to social change. Through my writing, I strive to highlight pressing social issues, raise awareness and inspire thoughtful change in society.

প্রোফাইল দেখুন

মতামত

এখনও কোনো মতামত নেই।

প্রথম মতামতটি আপনিই দিন।

আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন

Reading

Font size

Auto scroll
Slow Fast