সকল লেখা জানতে চাই
Searching…

আমি কমিউনিস্ট

Sadat Rameen Ahmed
পড়তে 1 মিনিট লাগতে পারে
এই লেখাটি 1 বার পড়েছে এ মাসে লেখকের লেখা 1 জন পাঠক পড়েছেন
আমি কমিউনিস্ট

"আমি কমিউনিস্ট,

আমি বারবার বলি আমি কমিউনিস্ট।

যদি পুলিশ আমার বাড়িতে করা নারে,

হে আমার প্রিয় মানুষেরা,

তোমরা জানিএ দিও,

আমি কমিউনিস্ট।

যদি কোন সমএ তোমরা দেখো,

ফ্যাসিবাদ এর আঘাতে আমার,

ছিন্নভিন্ন মরদেহ,

কবর দিতে দিচ্ছে না,

তাও তোমরা বোলো আমি কমিউনিস্ট।

যদি কোন সমএ,

আমার পিতা-মাতা,

ভাইবোন,

আত্মীয়স্বজন,

যাদের আমি আমার আপন ভাবতাম,

তারাও যদি আমাকে ত্যাজ্য করে,

তাও তোমরা বলো আমি কমিউনিস্ট।

যদি কোনোদিন আমার মন,

বিষাদের কালো অন্ধকারে নিমজ্জিত হয়,

তোমরা আমাকে মনে করিয়ে দিও,

আমি কমিউনিস্ট।

যদি কোনদিন,

কোন বিদ্রোহে,

কোন যুদ্ধে,

কোন লাশের মিছিলে,

আমাকে পরাজিত প্রাএ অবস্থায় দেখো,

আমাকে তোমরা মনে করিয়ে দিও,

আমি কমিউনিস্ট।

যদি আমার মনের মানুষকে নিয়ে,

কিছু দিনের কিন্তু হাজার বছরসম,

চিন্তা,

একদিনে মেঘের মতো ভেঙে পড়ে,

আমাকে তোমরা রেলিং ছাড়া ছাদ থেকে

নামিয়ে এনে বলো,

আমি কমিউনিস্ট।

এই কমিউনিস্ট পরিচয়,

আমার সব,

আমার আত্মা,

আমার অতীত,

আমার ভবিষ্যৎ,

আমার নির্মম বর্তমান।

কমরেড চে এর ছবির দিকে,

তাকিয়ে আমার ইচ্ছে করে,

আর কিছু বছর বেচেঁ হলেও,

ফ্যাসিবাদ এর বুলেটে মরি। "

Sadat Rameen Ahmed

About the Author

Sadat Rameen Ahmed

একজন অ্যানারকো কমিউনিস্ট বিপ্লবী । এছাড়া নগন্য পরিচয় : ছাত্র, বুদ্ধিজীবী, লেখক ও কবি

প্রোফাইল দেখুন

মতামত

এখনও কোনো মতামত নেই।

প্রথম মতামতটি আপনিই দিন।

আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন

Reading

Font size

Auto scroll
Slow Fast