গ্রীষ্মের এক সকালে নিরুপমা আমাকে ডেকে বললো,আমি চলে যাবো
কোথাও যাবে প্রশ্নের প্রতিউত্তরে বললো-"জানিনা"
আমি তখনও বুঝিনি, আমার প্রিয় নিরুপমা বেছে নিয়েছে সিলভিয়া প্ল্যাথের পথ
যে পথে সে ভ্রমন করতে চেয়েছে নরক
এসব ভাবতে ভাবতেই,আমার মাথা আসলো - আমিও চলে যাবো
আমি চলে যাবো
আজ থেকে ঠিক দশ বছর পর
কোনো এক শীতের সকালে আকাশ ফেড়ে ঝরে পড়বে অঝোর বৃষ্টি
আমি বেছে নিবো জীবনানন্দ, সুনীল সাইফুল কিংবা সৌরভ মাহমুদের পথ
আমি চলে যাবো,আমি চলে যাবো
আজ থেকে ঠিক দশ বছর পর
যখন আমার আর কিছু দেখবার বাকি থাকবেনা
আমি তখন গামছায় ঝুলে পড়বো সিলিং ফ্যানে
আজন্ম আত্মহত্যার দায় নিয়ে — আমি ছুটে যাবো নরকের পথে
সৃষ্টিকর্তার মুখে থু ছিটিয়ে বলবো, মানুষ করে পাঠিয়ে — তবে পশুর ন্যায়ে বাঁচিয়ে রাখতে চাইলে কেনো?
আমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়বে হাতিরঝিল থেকে শাহবাগ পর্যন্ত, শাহবাগ থেকে জাহাঙ্গীরনগর
আমার সবচেয়ে কাছের বন্ধুটা কর্মব্যস্ততায় পৌঁছাতে পারবেনা আমার ঠিকানায়
আমি চলে যাবো,
যখন দেখবো সবচেয়ে কাছের মানুষটাও অকপটে অস্বীকার করছে — আমার সমস্ত অস্তিত্ব
চলে আমাকে যেতে হবেই,
না গেলে কখনো দেখা হবেনা — নরকের পথ।
তাই সিদ্ধান্ত নিয়েছি — আমি চলে যাবো। যেমন করে চলে গেছে জীবনানন্দ, সিলভিয়া প্ল্যাথ কিংবা আমার প্রিয় নিরুপমা
মতামত
এখনও কোনো মতামত নেই।
প্রথম মতামতটি আপনিই দিন।
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন