সকল লেখা জানতে চাই
Searching…

একটি ভুল কবিতা ---রুদ্র

বন্দুক ছাড়া আত্মহত্যা না করার পণ আসলে জীবনের প্রতি এক তীব্র বিদ্রূপ। যুদ্ধের ময়দান থেকে বর্ডারের কাঁটাতার পর্যন্ত প্রতিটি মৃত্যুচিন্তা নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে।

মজদুর নম্বর ১১০
পড়তে 2 মিনিট লাগতে পারে
এই লেখাটি 44 বার পড়েছে
একটি ভুল কবিতা

---রুদ্র

আত্মহত্যার জন্য বন্দুক চাই

​আত্মহত্যা করছি না কারণ বন্দুক আমার নাই। বিষ খেয়ে, ফাঁসি দিয়ে কি আর আত্মহত্যা হয়? আমি পণ করেছি বন্দুক ছাড়া আত্মহত্যা করবই না। আমার ধীরে মৃত্যু পছন্দ না, তবুও জীবনটাকে কেন যে চালিয়ে নিয়ে যাচ্ছি জানি না। আমি ভাত না খেয়ে আত্মহত্যার কথা চিন্তা করেছি, জল না খেয়েও; প্রেমিকার জন্যও আত্মহত্যার কথা ভেবেছি। এগুলো সম্পূর্ণ নতুন পদ্ধতি, তবে এগুলো তুচ্ছ আত্মহত্যা।

​ভেবেছিলাম কোনো যুদ্ধের ময়দানে গিয়েও আত্মহত্যার চেষ্টা করা যায়, যেমন—প্যালেস্টাইন, ইরাক; বা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলি খেয়েও আমি আত্মহত্যা করতে পারি। আমার লাশ কেউ কাঁটাতারে ঝুলিয়ে দেবে, আমি বর্ডারে ফ্ল্যাগ হয়ে ঝুলে যাব। আমি মাঝসমুদ্রে ভেসেও আত্মহত্যার কথা ভেবেছি। নিপীড়িত কন্যার জন্য, বাস্তুহারাদের বাসস্থানের জন্য, খেটে মরা কৃষকের অন্নের জন্য, কর্পোরেটের দুই পয়সায় কিনে নেওয়া জীবনের মুক্তির জন্য অনশন করে আত্মহত্যার কথাও ভাবি। একটি কৃষ্ণচূড়া গাছ কেটে ফেলায় রাগে তার পাশেই কাঠগোলাপে ফাঁসি দিয়ে  আত্মহত্যার কথা ভাবি। আমি আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে বড় একটি প্লেকার্ডে লিখব "মানুষের মুক্তি চাই", এভাবেও মরে যাওয়াই যায়। আমি কেন আত্মহত্যা করব তার ওপর একটা বই লিখে আত্মহননের প্রস্তুতি নেওয়া যেতেই পারে।

​সমাপ্তি

​জগতের সকল প্রাণী সুখী হোক,

আর আমার মৃত্যু হোক

#একটি_ভুল_কবিতা #বাংলা_কবিতা #সাহিত্য_বিশ্লেষণ #রুদ্র #বাংলাদেশি_সাহিত্য #কবিতা #জীবনবোধ #আত্মহনন
মজদুর নম্বর ১১০

About the Author

মজদুর নম্বর ১১০

Student

নতুন লেখক দর্শন,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস, সংগীত,সাহিত্য,রাষ্ট্রবিজ্ঞান,ভূগোল

প্রোফাইল দেখুন

মতামত

এখনও কোনো মতামত নেই।

প্রথম মতামতটি আপনিই দিন।

আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন

Reading

Font size

Auto scroll
Slow Fast