সকল লেখা জানতে চাই
Searching…

মাই প্রেয়ার ইজ মাই পোয়েট্রি

প্রার্থনার প্রথাগত গণ্ডি পেরিয়ে কবিতা হয়ে ওঠে স্রষ্টা ও সৃষ্টির মিলনের মাধ্যম। সহকর্মীর নামাজ পড়ার উপদেশের আড়ালে লুকিয়ে থাকা অকৃত্রিম স্নেহও কবির কাছে এক নতুন কবিতার জন্ম দেয়।

Nadira Yeasmin
Nadira Yeasmin মজদুরের নিয়মিত লেখক
পড়তে 1 মিনিট লাগতে পারে
এই লেখাটি 180 বার পড়েছে
মাই প্রেয়ার ইজ মাই পোয়েট্রি

এক সিনিয়র সহকর্মী

ডাইনিং রুমে

কিংবা অন্য কোথাও

একা পেলে মাঝে মাঝেই জানতে চান

নামাজ পড়ি কিনা

আমি সাধারণত চুপ করে থাকি

আর নির্মল বোকাসোকা মিষ্টি হাসি ছুঁড়ে দেই

পোষমানা বিড়ালের গা এলিয়ে দিয়ে

স্নেহ নেয়ার মতো করে

সেই সহকর্মী আপার উদ্দেশে

আপা তখন কেবল আদুরে শাসন -মাখা সুরে বলেন

"নামাজ পইড়ো, নাদিরা"।

সেই সহকর্মীকে আমার বলতে ইচ্ছে করে

আপা, আমি নামাজ পড়ি না

তবে কবিতা পড়ি ওয়াক্ত ওয়াক্ত ধরে

সেই কবিতায়

আল্লাহ, খোদা, ঈশ্বর সবার সাথেই সাক্ষাৎ ঘটে আমার

আমার কবিতায় রাম, রহিম, রবার্টরা আসে

প্রতিবেশী হয়ে

আমার ভাই হয়ে

ধরা দেয় বন্ধু হয়ে

এমনকি আপনার "নামাজ পইড়ো, নাদিরা"

বলার মধ্যে চারিদিকে যে আতরের মতো স্নেহের সুবাস ছড়িয়ে পড়ে

মা মুরগীর উদ্বেগ ফুটে উঠে

জন্ম নেয় নতুন কবিতার

সেটাও আমি কবিতা পাঠ করতে গিয়েই অনুভব করতে শিখি।

কিন্তু হায়!

কবিতাকে হারানোর ভয়ে

সহকর্মী আপাকে কখনোই বলা হয় না

কবিতাই আমার প্রার্থনা!

#মাই_প্রেয়ার_ইজ_মাই_পোয়েট্রি #বাংলা_কবিতা #সাহিত্য #নাদিরা #বাংলাদেশ #মানবিকতা #ধর্ম_ও_সাহিত্য #কবিতার_প্রার্থনা
Nadira Yeasmin

About the Author

Nadira Yeasmin

মজদুরের নিয়মিত লেখক

Teaching

Women's rights activist, Writer, Aditor, Teacher

প্রোফাইল দেখুন

মতামত

এখনও কোনো মতামত নেই।

প্রথম মতামতটি আপনিই দিন।

আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন

Reading

Font size

Auto scroll
Slow Fast