সকল লেখা জানতে চাই
Searching…

আমাদের ছেলে সমাজ

পুরুষতান্ত্রিক সমাজে নারীদের দোষারোপ করে নিজেদের চরিত্রহীনতা আড়াল করার প্রবণতা ফুটে উঠেছে

Muhammadullah Bin Mostofa
Muhammadullah Bin Mostofa মজদুরের নিয়মিত লেখক
পড়তে 1 মিনিট লাগতে পারে
এই লেখাটি 32 বার পড়েছে
আমাদের ছেলে সমাজ

আমাদের ছেলে সমাজ

— মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা

সারাদিন ধরি শুধু মেয়েদের দোষ

শতশত পাপ করে আমি নির্দোষ।

বাইরে তো খেলা করি

কত যে ঝামেলা করি

আর অবহেলা করি

নগ্নতা দেখে দেখে উঠে যায় জোশ।

চরিত্রহীন ধরা খেলে

কোনো ছাড় না পেলে

সব অভিযোগ ঠেলে

সেজে যাই সবশেষে মহান পুরুষ।

চাহিদাটা নয় ফিকে

চোখ মেয়েদের দিকে

দোষটা ওদের লিখে

আমি মহান থাকি হয়ে যাই খুশ।

ওদের গায়ে হাত তুলি

তুলে ধরি দোষগুলি

আমি চলি খোলাখুলি

নেই সমাজের কোনো রাগ-রোষ।

সারাদিন ধরি শুধু মেয়েদের দোষ

গরু ছাগলের মতো দিতে পারি ঢুস।

#আমাদের_ছেলে_সমাজ #পুরুষতান্ত্রিক_সমাজ #সামাজিক_অবক্ষয় #মুহাম্মদুল্লাহ_বিন_মোস্তফা #বাংলাদেশ #কবিতা #সমাজ_সচেতনতা #লিঙ্গ_বৈষম্য
Muhammadullah Bin Mostofa

About the Author

Muhammadullah Bin Mostofa

মজদুরের নিয়মিত লেখক

Author|Editor|Publisher|Organizer

আমি মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা। কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনার পাশাপাশি সাহিত্য সম্পাদনা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে নিয়মিত লিখি, নতুন লেখকদের উৎসাহিত করি এবং সৃজনশীল কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্ন দেখি। সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ আমার কাজের প্রধান অনুপ্রেরণা।

প্রোফাইল দেখুন

মতামত

এখনও কোনো মতামত নেই।

প্রথম মতামতটি আপনিই দিন।

আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন

Reading

Font size

Auto scroll
Slow Fast