আমি থাকতে চাই না এই পৃথিবীতে,
যেখানে অসহায়ত্বের ছায়ায় ঢাকা থাকে আকাশ,বাতাস ভারি থাকে বর্বরতার গন্ধে।
যেখানে শুনতে পাওয়া যায় রাস্তার ধারে কংক্রিটে শুয়ে এক ফালি পাউরুটি খাওয়ার জন্য এক ভুখা শিশুর আর্তনাদ।
যেখানে শ্রমিকের তিলে তিলে গড়া স্থাপত্য রঞ্জিত হয় তারই রক্তে
যেখানে চোখ মেললেই শুধু লাশ আর লাশ;কেউ বা জীবিত কেউ বা মৃত।
আমি বাঁচতে চাই না এই পৃথিবীতে,
যেখানে পুরুষের লোলুপ দৃষ্টি তাড়া করে বেড়ায় নারীদের,
যেখানে রাতের কোনো শুনশান রাস্তায় প্রশ্ন ওঠে একজন নাড়ীর নিরাপত্তার
যেখানে রেপিস্টের গলায় জড়ানো হয় ফুলের মালা আর দোষ চাপে সেই ধর্ষিতার পোশাকের।
যেখানে নারী মানেই পুরুষের পদতলে থাকা; পুরুষের দাসত্বকে মেনে নেয়া
আর প্রতিবাদ করলেই পেতে হয় নিনিবিধ উপাধির তকমা।
আমি বাঁচতে চাই না সেই পৃথিবীতে,
যেখানে ধর্মকে পুজি করে শাসনতন্ত্র চালায় রাজনৈতিক দল; ধর্মকে বিক্রি করে টাকা কামায় একদল লোভী ব্যবসায়ী
যেখানে গরিবের পেটে লাত্থি মেরে নিজের পেট ভরায় একদল নেতা
রক্তের বন্যা বইয়ে দিয়ে তাতে নৌকা ভাসায় স্বৈরশাসক।
আমি থাকতে চাই না এই পৃথিবীতে,
যেখানে আকাশ থেকে বৃষ্টি ঝরে না; বন্দুক থেকে ঝড়া বুলেট গিয়ে বিদ্ধ হয় এক অসহায় পথিকের মাথায়।
যেখানে রাস্তায় নির্বিচারে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রাণহীন নিথর দেহ; মানুষ দেখে আর উপভোগ করে
যেখানে মিথ্যাকে বাঁচাতে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হয় সত্যবাদীকে,গাওয়া হয় মিথ্যার জয়ধ্বনি।
আমি থাকতে চাই না এই পৃথিবীতে,
যেখানে একের দুঃখে অন্যে হাসে আবার একের সুখে অন্যে কাদে
যেখানে একটি সুন্দর ফুল ফুটতে ভয় পায়; কারণ চারিপাশের কুনজরেই তার সৌন্দর্যহানির কারণ হয়ে যায়
যেখানে প্রতি নিঃশ্বাসেই নির্গত হয় বিষাক্ত কেমিক্যাল।
যেদিন এগুলো থেকে মুক্ত হবে এই পৃথিবী
যেদিন ওই ভুখা শিশুটা এক ফালি পাউরুটি খেতে পারবে অথবা সেই নরপিচাশ রেপিস্টটার গলায় ফাঁসির দড়ি ঝুলবে
যেদিন ক্যাপিটালিজমের ভয়াল থাবা থেকে বেরিয়ে আসবে সবাই
যেদিন অসহায়ত্বের মেঘ কাটিয়ে আশার সূর্য উঠবে ওই পূর্ব আকাশে
সেদিন আমি ফিরব তোমাদের এই পৃথিবীতে।।।
মতামত
এখনও কোনো মতামত নেই।
প্রথম মতামতটি আপনিই দিন।
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন