সকল লেখা জানতে চাই
Searching…

পুঁজিপতি শকুন

পুঁজিপতি শকুনেরা ক্ষুধার্ত চোখে মানুষের অসহায়ত্ব চিবিয়ে সভ্যতার বিনাশ ঘটাচ্ছে।

Fuad Hasan
Fuad Hasan মজদুরের নিয়মিত লেখক
পড়তে 1 মিনিট লাগতে পারে
এই লেখাটি 32 বার পড়েছে
পুঁজিপতি শকুন

কার নাই আশা, বাঁধে সখি বাসা

সুখে করে বসবাস,

এ জগৎ ভরা, লোভী সত্তারা

দেয়না সে অবকাশ।

কার নাই মন, বাঁচে কিছুক্ষণ

শান্তিতে নেয় শ্বাস,

পুরো সংসার, পুড়ে অঙ্গার

কে দিবে আশ্বাস!

কোটি কোটি চোখ,হয়ে উৎসুক

খাবারটুকুই শুধু চায়,

বড়ই নিঠুর ধরা, গলায় চিপে ধরা

অবহেলাই শুধু পায়।

পুঁজিপতি শকুনেরা, দুচোখে ক্ষুদায় ভরা

মানুষের হাড্ডি চিবায়,

অসহায় মানবতা, সমাজে অসুস্থতা

সভ্যতা ধূলিতে লুটায়।

মানুষ বলি যাকে, পড়েছে পঁচা পাঁকে

তাদের এখানে ঠাই নাই,

অমানুষ একসাথে, একপথে সহমতে

মানুষের সে ক্ষমতা নাই।

আমার মতো যারা, অসুখের পথধরা

জীবনের ক্ষয়গান গাই,

এসো ভাই চলি তবে, আগুন ধরাই ভবে

এ ধরার প্রয়োজন নাই।

#পুঁজিপতি_শকুন #বাংলা_কবিতা #সামাজিক_বৈষম্য #পুঁজিবাদ #মানবিকতা #সমাজ_সচেতনতা #শোষণ #সাহিত্য_চর্চা
Fuad Hasan

About the Author

Fuad Hasan

মজদুরের নিয়মিত লেখক

Author, Editor, and Social Development Practitioner

Fuad Hasan is a Bangladeshi writer, editor, and development practitioner whose work spans literature, education, social development, and public affairs. With years of experience contributing to literary publications, journals, reports, and editorial projects, he explores issues related to society, culture, labor, migration, and human development. Drawing on both community engagement and literary practice, his writing seeks to connect lived experiences with broader social realities.

প্রোফাইল দেখুন

মতামত

এখনও কোনো মতামত নেই।

প্রথম মতামতটি আপনিই দিন।

আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন

Reading

Font size

Auto scroll
Slow Fast