ছায়াময় বটবৃক্ষের নিচে
এলোমেলো কয়েকজন।
এক,দুই, তিন আরো কতক
ভুলের শিরা খুঁজায় মত্ত।
ওরা ভুল খুঁজে গণিতের পাতায়
যেখানে নিবদ্ধ সমাজের হিসাব,
চিন্তায় ভর করে সুর আর গান
তাল বেতালের পার্থক্য।
ওরা মাতাল,নেশাগ্রস্থ অস্তিত্ব
প্রকৃতির অংশ হয়েও অপ্রাকৃতিক,
ওরা সমাজ, রাষ্ট বদলাতে চায় না
শুধু মুছে দিতে চায় বিষাক্ত ভুলগুলো।
কেউ পাশে থাকুক অথবা চলে যাক
বিপ্লব ঠিকে থাকে মনের রন্ধ্রে রন্ধ্রে,
আকাশ, জমিন, বাতাসে
লতায়,পাতায়, ধুলোতে
এ তো অবিনাশী,
মৃত্যুর সাথে যুক্ত
সাধ্য কার, বিপ্লব রুখে
অপশাসনকে করে মুক্ত?
About the Author
Fuad Hasan
মজদুরের নিয়মিত লেখকAuthor, Editor, and Social Development Practitioner
Fuad Hasan is a Bangladeshi writer, editor, and development practitioner whose work spans literature, education, social development, and public affairs. With years of experience contributing to literary publications, journals, reports, and editorial projects, he explores issues related to society, culture, labor, migration, and human development. Drawing on both community engagement and literary practice, his writing seeks to connect lived experiences with broader social realities.
প্রোফাইল দেখুন
মতামত
এখনও কোনো মতামত নেই।
প্রথম মতামতটি আপনিই দিন।
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন