চারুলতা চারুলতা
বেয়ে নামছে চারুলতা
পেঁচিয়ে নিচ্ছে মুণ্ডকাটা
চারুলতা চারুলতা।
রন্ধ্রকাটা মানুষ পচা
মাটি থেকে বিষণ্ণতা
ছিঁড়ে ফেলবে চারুলতা ।
চারুলতা চারুলতা
বেয়ে নামছে চারুলতা
পেঁচিয়ে নিচ্ছে মুণ্ডকাটা
চারুলতা চারুলতা।
হিমালয় থেকে লোকালয়
পেঁচিয়ে যাচ্ছে চারুলতায়
বুক ফুলিয়ে বাঁচবে বলে
সর্বহারা প্রাণ হারায়
সর্বহারার বিধান সভায়
বেঁচে থাকবে চারুলতা।
চারুলতা চারুলতা
বেয়ে নামছে চারুলতা
পেঁচিয়ে নিচ্ছে মুণ্ডকাটা
চারুলতা চারুলতা।
ছেয়ে যাবে চারুলতায়
পৃথিবী যাবে চারুলতায়
ঘরে ঘরে উঠবে জেগে
শোষকখেকো চারুলতা।
চারুরলতা।
চারুলতা চারুলতা
বেয়ে নামছে চারুলতা
পেঁচিয়ে নিচ্ছে মুণ্ডকাটা
চারুলতা চারুলতা।
মন্তব্য মুছবেন?
এটা বাতিল করা যাবে না।
আলোচনায় অংশ নিন
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন
সাইন ইন করুন