রক্তশিরা গড়িয়ে পরছে চশমা থেকে বেঞ্চিতে
কারাগারে বদ্ধ শ্রমিক মুক্তি পাবে কিঞ্চিতে।
সস্তা থেকে সস্তা হবে কৃষক মরবে লাশের পর
কনে তখন স্বপ্নলোকে, নতুন ঘরে উঠবে বর।
দগ্ধ মানুষ থাকছে পড়ে সন্ধ্যে বেলার বাসটিতে
বদ্ধ শ্রমিক কারখানাতে বুক ফেটে যায় শাস নিতে ।
খসড়া থেকে খসড়া হবে গাছে ঝুলবে ঋণের কর
রাষ্ট্র তবু থাকবে বসে অনাথ শিশু মরলে মর।
#রাষ্ট্র
#বাংলা_কবিতা
#শ্রমিক_শোষণ
#সামাজিক_বৈষম্য
#কৃষক_সংকট
#সাহিত্য
#মানবাধিকার
#প্রতিবাদ
মতামত
2চমৎকার কমরেড! ভালো কবিতা
জাযাকাল্লাহ ভাইয়্য
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন