পরিচিতি
সোহম একজন বহুমুখী গবেষক,প্রযুক্তিবিদ,শিক্ষাবিদ ও আইন-অন্বেষী, যিনি কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং সাইবার সিকিউরিটিতে বিশেষজ্ঞ হিসেবে তথ্যপ্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী; বর্তমানে তিনি এলএলবি অধ্যয়নরত। তিনি একজন সমাজকর্মী ও বিজ্ঞানকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং ওপেন সোর্স সফটওয়্যার আন্দোলনের কর্মী ও ডেভেলপার হিসেবে যুক্ত। আদর্শগতভাবে তিনি গনতান্ত্রিক ও প্রগতিশীল চিন্তাধারায় বিশ্বাসী, যা তাঁর গবেষণা ও লেখনীতে সামাজিক ন্যায়, শ্রেণি-বিশ্লেষণ এবং অর্থনৈতিক সমতার প্রশ্নকে কেন্দ্রীয় করে তোলে।
তাঁর গবেষণার ক্ষেত্র বিস্তৃত ও আন্তঃবিষয়ক বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, রাজনীতি ও আইনের সংযোগস্থলে তিনি কাজ করেন। বিশেষভাবে তিনি ঐতিহাসিক ও রাজনৈতিক অ্যান্থ্রোপলজি এবং বিজ্ঞান ইতিহাস নিয়েও গবেষণা করেন। প্রযুক্তিগত গবেষণায় তাঁর মূল আগ্রহ নেটওয়ার্ক সিকিউরিটি, আন্ডারওয়াটার ও কগনিটিভ রেডিও কমিউনিকেশন, ফোটোনিক্স ও ইলেক্ট্রোম্যাগনেটিক তত্ত্ব, কোয়ান্টাম কম্পিউটিং ও ইনফরমেশন সিকিউরিটি,আইওটি,সাইবার-ফিজিক্যাল সিস্টেম সিকিউরিটি, ক্রিপ্টোলজি, ডিজিটাল ফরেনসিকস, আইওটি, মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, সিগন্যাল প্রসেসিং এবং কম্পিউটেশনাল বায়োলজি , কম্পিউটেশনাল জ্যোতির্পদার্থবিদ্যা ।
পাশাপাশি আইনভিত্তিক গবেষণায় তিনি তফসিলি জাতি ও উপজাতি ন্যায়বিচার, হোয়াইট-কলার অপরাধ, ফৌজদারি বিচারব্যবস্থা, কিশোর ন্যায়, পরিবেশ আইন, তথ্যপ্রযুক্তি আইন, সাইবার আইন এবং জুরিসপ্রুডেন্স ও লিগ্যাল থিওরির ওপর কাজ করছেন।
গবেষণার পাশাপাশি তাঁর ব্যক্তিগত আগ্রহের মধ্যে রয়েছে ফটোগ্রাফি, ভ্রমণ,রাজনীতি, ট্রেকিং, সাইক্লিং, বই পড়া এবং সংগীত, যা তাঁর চিন্তা ও সৃষ্টিশীলতাকে আরও সমৃদ্ধ করে। এই বহুমাত্রিক গবেষণা-আগ্রহ ও আদর্শগত অবস্থান সোহমকে বিজ্ঞান, সমাজ ও রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে সমালোচনামূলক ও বৈজ্ঞানিক দৃষ্টিতে বিশ্লেষণকারী এক স্বতন্ত্র কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত ।