বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। প্রযুক্তির এই অগ্রযাত্রায় মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং আমাদের কাছে শিক্ষা ও জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ হয়ে উঠেছে। এক সময় মোবাইল ফোনকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখা হলেও বর্তমানে এটি আমাদের পড়াশোনার সহায়ক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সঠিক ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোন একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনকে আরও সহজ, আধুনিক ও কার্যকর করে তুলতে পারে। প্রযুক্তির এই অগ্রযাত্রায় পড়াশোনার ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারের নানান উপকারি দিক শিক্ষার্থীদের জবানিতে তুলে ধরেছেন আনন্দ মোহন কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী রাজিন আহাম্মেদ সামি।
সহজে তথ্য সংগ্রহের সুযোগ
আগে কোনো তথ্য জানার জন্য আমাদের শুধুমাত্র লাইব্রেরি কিংবা বিভিন্ন বইয়ের উপর নির্ভর করতে হতো। এখন মোবাইল ফোনের মাধ্যমে সেকেন্ডের মধ্যেই ইন্টারনেট ব্যবহার করে আমরা যেকোনো তথ্য খুঁজে পেতে পারি। গুগল, অনলাইন লাইব্রেরি কিংবা শিক্ষামূলক ওয়েবসাইট আমাদের জ্ঞান অর্জনের পথকে অনেক সহজ করেছে। ফলে এখন প্রত্যন্ত অঞ্চলে থাকলেও আমরা যেকোনো বিষয়ে সহজেই জ্ঞান অর্জন করতে পারি।
পূর্ণতা সরকার
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
আনন্দ মোহন কলেজ
সময় ব্যবস্থাপনায় সহায়তা
পড়াশোনার ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মোবাইল ফোন আমাদের সময় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন রিমাইন্ডার, ক্যালেন্ডার ও নোট অ্যাপ ব্যবহার করে আমরা সহজেই পড়ার রুটিন তৈরি করতে পারি। আমাদের পরীক্ষার সময়সূচি, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ কিংবা গুরুত্বপূর্ণ কাজের কথা সহজেই মনে রাখতে পারি মোবাইল ফোনের মাধ্যমে।
আশিক মাহমুদ
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
আনন্দ মোহন কলেজ
যোগাযোগ সহজ করা
পড়াশোনার ক্ষেত্রে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে দ্রুত যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল ফোনের মাধ্যমে আমরা সহজেই শিক্ষকদের পরামর্শ নিতে পারি এবং বন্ধুদের সঙ্গে পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তাছাড়াও গ্রুপ স্টাডি করার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করেছে মোবাইল ফোন। বিভিন্ন অনলাইন গ্রুপ ও প্ল্যাটফর্ম যৌথভাবে পড়াশোনা করার সুযোগ তৈরি করেছে।
শিপন হৃদয়
শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ
আনন্দ মোহন কলেজ
অনলাইন ক্লাস ও শিক্ষামূলক অ্যাপ
বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস পরিচালনা করে থাকে। আমরা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই ক্লাস করতে পারি। বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ যেমন গণিত, ইংরেজি, বিজ্ঞান বা ভাষা শেখার অ্যাপ আমাদের পড়াশোনাকে আরও আকর্ষণীয় ও সহজ করে তুলেছে। অডিও-ভিডিও কন্টেন্ট দেখে কঠিন বিষয়ও সহজে বুঝতে পারি। তাছাড়াও এখন ঘরে বসেই বিশ্বের বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে জ্ঞান অর্জন করতে পারি মোবাইল ফোনের মাধ্যমে।
ইমতিয়ার রাকিব
শিক্ষার্থী, বাংলা বিভাগ
আনন্দ মোহন কলেজ
About the Author
RAJIN AHAMMED SAMI
মজদুরের নিয়মিত লেখকপ্রগতিশীল লেখক ও এক্টিভিস্ট
কলম ধরেছি অবহেলিতের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। নীরব মানুষের কথা বলাই আমার দায়িত্ব।
প্রোফাইল দেখুন
মতামত
এখনও কোনো মতামত নেই।
প্রথম মতামতটি আপনিই দিন।
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন