পরিবর্তন এসেছে সাদা কাগজের ভাজে; ধাক্কা লেগেছে সময়ের চাকায়,
তার সুযোগে লুটেরা নেমেছে চেতনার ফানুস উড়ানো জাদুর খেলায়।
জালিমের পতনে বহু মাজলুম জালিম হতে চায়,
মস্তিষ্ক বিক্রি করে মবের বারুদ কিনে খায়।
আজ ঐ মাজলুম করেছে আঘাত নির্দোষের ঘাড়ে,
বিচারকে করেছে অপমান বৃদ্ধাঙ্গুলি নেড়ে।
সভ্যতার বিদঘুটে রূপ যদি খেয়ে ফেলে মানুষের মস্তক,
মানবতা থাকে নিশ্চুপ নয় নিরব দর্শক।
প্রতিশোধ নেয় ভিন্নরূপে মনে জমিয়ে ক্রোধ,
সভ্যতার দাসেরা বলে, "নিষ্ঠুর অমানবিকতা" আমি বলি, "মানবিক প্রতিশোধ"।
যারা চেয়েছিলো কায়েম করতে সাম্য,সমতা আর ন্যায়বিচার,
তাঁদের যত্নে বড় হয় অন্যায়-অবিচার।
সভ্যতা চায় নতুন যুগ আর মানবতা অধিকার,
উভয়ের ধ্বংস কামনা করে অসুর অবতার।
তাঁদের বন্ধন শক্ত তাই কৌশলে করে বিভক্ত,
আসলে সে চায় তার প্রতিষ্ঠিত শাসন হোক পাকাপোক্ত।
About the Author
মোফাজ্জেল হোসাইন বরকত
মজদুরের নিয়মিত লেখকশিক্ষার্থী
"জগতের যত মাজলুম আমরা তোমাদেরই কণ্ঠস্বর" আমি মোফাজ্জেল হোসাইন বরকত। জন্ম গোপালগঞ্জ জেলার মেরী গোপীনাথপুর গ্রামে। নিজেকে সবসময় ডানপন্থীদের রাজনীতির বাহিরে রাখতে চেয়েছি।কারণ রাজনৈতিক প্রহসনের রাষ্ট্রে সরাসরি ডানপন্থী রাজনীতিতে যোগদান করার অর্থ- স্বচক্ষে ভাইয়ের খুন হতে দেখার পরেও পুতুলের মতো বসে থাকা। একমাত্র সাংগঠনিক পরিচয় "আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার একজন সদস্য।" বাংলাদেশ ছাত্র ইউনিয়ন- ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে জন্ম নেওয়া বিপ্লবীদের একটি সংগঠন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুথানে সর্বাত্মক সহযোগীতার পরেও অন্যান্য দলগুলোর মতো গোগ্রাসে গিলে ফেলেনি সাধারণের অধিকার। এই অনুপ্রেরণায় আমি এই সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত। নিয়মের বেড়াজালে আমাদের বন্দী করে, অন্যায়ভাবে যারা মাজলুমের ঘাড়ে কুঠারের আঘাত করে, তাদের বিরুদ্ধে সদা সর্বদা জাগ্রত আমরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ
প্রোফাইল দেখুন
মতামত
এখনও কোনো মতামত নেই।
প্রথম মতামতটি আপনিই দিন।
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন