সকল লেখা জানতে চাই
Searching…
কাজী আয়ান স্মরণ cover
কাজী আয়ান স্মরণ

কাজী আয়ান স্মরণ

@kajeeayansmrn

0 লেখা যোগ দিয়েছেন জুন 2026 দশম শ্রেণীর শিক্ষার্থী

পরিচিতি

আমি কাজী আয়ান স্মরণ, ফরিদপুর জিলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র। ধর্ম নিয়ে সংশয়বাদের কারণে দর্শনের সাথে আমার পরিচয় হয়। সেখান থেকেই কার্ল মাক্স এবং কমিউনিজম কি তা সম্পর্কে অল্প সল্প জ্ঞান অর্জন করি। প্রথমে এইসব অবাস্তব এবং ভিত্তিহীন থিওরি হিসেবে মনে করতাম। তবে পরবর্তীতে মানুষের অর্থনৈতিক কারণে ভোগা দুক্ষ দূর্দশা দেখে কখন কিভাবে নিজে কমিউনিস্ট হয়ে গিয়েছি তা নিজেও খেয়াল করি নি। আমি ছোট ব্যালা থেকে ফরিদপুর শহরে বড় হলেও, পারিবারিক কারণে ক্লাস ৮ এর পর থেকে গ্রামে দেশের বাড়িতে থাকি, তাই গ্রামের মানুষের জীবন খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। শহুরে আলোকসজ্জার আড়ালে যে গ্রামের মানুষের রক্ত পানি করা কর্ম সবচেয়ে বেশি প্রয়োজনীয় তা উপলব্ধি করতে বেশি সময় লাগে নি। পড়ালেখার পাশাপাশি আমি অনেক সময় মিউজিক্যাল এটিভিটিও করেছি। থিওরেমস নামক এক লোকাল ব্যান্ডে লিড গিটারিস্ট হিবেসে ছিলাম। এছাড়াও গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এটিটিং এর মতো কিছু কাজে দক্ষতা অর্জন করেছি। ইহা ব্যাতিত আমার এই ছোট্ট জীবনে আর তেমন কিছুই করার সুযোগ হয় নি। তবে আমি চাই মানুষের মধ্যে ভেদাভেদ কমুক, এর জন্য দরকার সোসিয়ালিজম। তবে এটি আমরা কোন ভাবেই গনতান্ত্রিক ভাবে আনতে পারব বলে আমার মনে হয় না। তবে চেষ্টা করে দেখা যেতে পারে। আমার মতে, আমাদের সকলের উচিত নকশালবাড়ির মতো করে রেভুলোশনারি আর্মি নিয়ে আগানো। তবে সেটাও কতোটুকু কার্যকর হবে তা নিয়েও আমার সংশয় রয়েছে। অনেকে বলবেন, "তুমি তরূণ, তাই তোমার রক্ত গরম, মাথা গরম। তাই তুমি এই ধরণের চিন্তা ভাবনা করো।" আমার মতে যদি আমরা ক্যাপিটালিজম এর মধ্যে থেকেও যদি শ্রেণী ব্যাবধান, না খেয়ে মরার ভয় কমাতে পারি, এছাড়া মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারি, তাহলে সেটাও আমাদের কমিনিস্টদের জন্য অনেক বড় প্রাপ্তি।
ভিউ পরিসংখ্যান

প্রকাশিত লেখাসমূহ

এখনও কোনো লেখা প্রকাশিত হয়নি।