সকল লেখা জানতে চাই
Searching…
Event

সুহান রিজওয়ানের উপন্যাস ও তাদের প্রাসঙ্গিক জগৎ

Biblion x Books With Nahiyan Reading Circle

Date

Jun 19

Friday, June 19, 2026

4:00 PM

সুহান রিজওয়ানের উপন্যাস ও তাদের প্রাসঙ্গিক জগৎ

Books With Nahiyan Reading Circle x Biblion

বাংলা সাহিত্যের সমকালীন পাঠকদের কাছে সুহান রিজওয়ান একটি গুরুত্বপূর্ণ নাম। পাঠক তাঁর উপন্যাসগুলোতে গল্পের পাশাপাশি স্মৃতি, সম্পর্ক, সমাজ, ইতিহাস, ভাষা এবং মানুষের অভিজ্ঞতাকেও নতুনভাবে ভাবার সুযোগ পায়।

Books With Nahiyan Reading Circle-এর নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এবার আমরা বিবলিওনে আয়োজন করছি লেখক সুহান রিজওয়ানকে নিয়ে একটি বিশেষ পাঠ-আড্ডা।

এই আয়োজনে সুহান রিজওয়ান তাঁর উপন্যাস, লেখালেখির যাত্রা, পাঠাভ্যাস, সাহিত্যচিন্তা এবং সমকালীন বাংলা সাহিত্য নিয়ে কথা বলবেন। পাশাপাশি থাকবে অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর, আলোচনা ও মতবিনিময়ের সুযোগ।

আপনি যদি তাঁর বইয়ের পাঠক হন, বাংলা সাহিত্য নিয়ে আগ্রহী হন, কিংবা লেখালেখি ও উপন্যাসের জগৎ সম্পর্কে আরও জানতে চান, তাহলে এই আয়োজন আপনার জন্য। সুহান রিজওয়ান এর লেখালেখি বা সাম্প্রতিক কাজ সম্পর্কে আরও জানতে চাইলে তাঁর ওয়েবসাইটে দেখতে পারেন - https://shuhanrizwan.com/

Books With Nahiyan-এর নিয়মিত এই উদ্যোগে পাঠক, লেখক, শিক্ষক, গবেষক ও বিভিন্ন ক্ষেত্রের চিন্তাশীল মানুষদের নিয়ে বই, সাহিত্য, শিক্ষা, সমাজ ও ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। Books With Nahiyan বই এবং পাঠের আনন্দ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য একটি উদ্যোগ যা পাঠভিত্তিক সমাজ তৈরির লক্ষে কাজ করে। চাইলে পেজে উঁকি দিয়ে আসতে পারেন -- https://www.facebook.com/bookswithnahiyan

বিবলিওন মিরপুর ৬ এর একটি বুকশপ-ক্যাফে যেখানে শিল্পসাহিত্য সংক্রান্ত কিছু অনুষ্ঠান-কর্মশালাও আয়োজিত হয়। Biblion এর পেজে চোখ রাখতে পারেন এখানে -- https://www.facebook.com/p/Biblion-61574641651860/

অনুষ্ঠানের বিস্তারিত --

🗓️ তারিখ: ১৯ জুন ২০২৬, শুক্রবার

🕓 সময়: বিকাল ৪টা–৬টা

📍 স্থান: বিবলিওন

বাড়ি #১/২, ব্লক #এ (জ), এভিনিউ #৫, সেকশন #৬, মিরপুর, ঢাকা–১২১৬

🎟️ রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা

বিকাশ (Payment): 01339697905

রেফারেন্সে আপনার নাম ও মোবাইল নম্বর লিখুন।

আসনসংখ্যা সীমিত।

রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর অংশগ্রহণকারীদের এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে। কোনো কারণে এসএমএস না পেলে উল্লিখিত নম্বরে যোগাযোগ করে নিশ্চিত হতে পারবেন।

সাহিত্য, পাঠ ও আলোচনার একটি সুন্দর বিকেলে আপনাকে স্বাগতম।

Register / Learn More
সুহান রিজওয়ানের উপন্যাস ও তাদের প্রাসঙ্গিক জগৎ

Organizer

Biblion x Books With Nahiyan Reading Circle

Date

June 19, 2026

Register Now