HSC 26 ব্যাচের বিদায় অনুষ্ঠান আয়োজন ও রাষ্ট্রযন্ত্র বিষয়ক আলোচনা
Date
Friday, June 12, 2026
3:00 PM
প্রিয় এইচএসসি '২৬ ব্যাচের শিক্ষার্থীরা,
বিপ্লবী শুভেচ্ছা নিও,
শিক্ষা জাতির মেরুদণ্ড, আর ছাত্র সমাজই আগামীর লড়াই-সংগ্রাম ও সমাজ গড়ার কারিগর। আসন্ন এইচএসসি '২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধুদের আগামী দিনের পথচলা এবং পরীক্ষার প্রস্তুতিকে আরও উজ্জীবিত করতে আমরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখা, এক বিশেষ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করেছি।
অনুষ্ঠানে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তোমাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন ও বর্তমান সামাজিক প্রেক্ষাপটে করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ শুভেচ্ছা স্মারক। পরীক্ষার এই চূড়ান্ত মুহূর্তে তোমাদের পাশে থাকা এবং তোমাদের সাফল্য কামনা করাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের সময়সূচী:
তারিখ: ১২ জুন, ২০২৬ খ্রি.
সময়: বিকাল ৩ টা
স্থান: স্টেশন মালগুদাম রোড, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখা কার্যালয়।
এইচএসসি '২৬ ব্যাচের সকল লড়াকু ছাত্র-ছাত্রী বন্ধুদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তোমাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে সার্থক করবে।
ব্যারিকেড বেয়নেট বেষ্টনীতে;
লড়াই চলবেই শিক্ষা ও অধিকারের দাবিতে।
শুভেচ্ছান্তে,
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
ময়মনসিংহ জেলা শাখা।