সকল লেখা জানতে চাই
Searching…
Event

নারীবাদী রাজনৈতিক প্লাটফর্ম রেড ফেমিনিস্ট ব্লক আত্মপ্রকাশ

Date

Jun 13

Saturday, June 13, 2026

4:00 PM

সুহৃদ,

নারীবাদী রাজনৈতিক প্লাটফর্ম রেড ফেমিনিস্ট ব্লক আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

আগামী ১৩ জুন, বিকাল ৪টায়, বিশ্বসাহিত্যকেন্দ্র মিলনায়তনে সহযোদ্ধা ও বন্ধুদের সম্মেলনে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু করবো।

আমরা নিজেদের একটি কর্পোরেটবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী ও স্বাধীন নারীবাদী প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য— লৈঙ্গিক মুক্তির সংগ্রামকে জনগণের গণতান্ত্রিক লড়াইয়ের সাথে যুক্ত করে সকল শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ নির্মাণ করা। প্রচলিত নয়া-ঔপনিবেশিক ও উদারবাদী নারীবাদের বিপরীতে আমরা জনগণের নারীবাদী রাজনীতির ভিত্তি প্রতিষ্ঠা করতে চাই।

আমাদের আত্মপ্রকাশের এই দিনে আমরা স্মরণ করতে চাই রাষ্ট্রীয় নিপীড়ন, দখলদারিত্ব ও নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক কমরেড কল্পনা চাকমাকে। তাঁর অপহরণের ৩০ বছর পেরিয়ে গেলেও রাষ্ট্র আজও বিচার নিশ্চিত করতে ব্যর্থ। কল্পনা চাকমার লড়াই, স্বপ্ন ও প্রতিরোধ আমাদের সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে।

পাশাপাশি এই আয়োজনে আমরা বাংলাদেশের আগামী দিনের নারীবাদী রাজনৈতিক রূপরেখা নিয়ে কথা বলবো। আমরা সকলে বলবো, সকলে শুনবো।

আপনার উপস্থিতি আমাদের শক্তি ও অনুপ্রেরণা।

ঐক্যবদ্ধতাই আমাদের একমাত্র শক্তি।

আমন্ত্রণ রইলো।

তারিখ ও সময়ঃ ১৩ জুন, বিকাল ৪টা

স্থানঃ ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তন, লিফটঃ ১, বিশ্বসাহিত্যকেন্দ্র, বাংলামোটর, ঢাকা।

Register / Learn More
নারীবাদী রাজনৈতিক প্লাটফর্ম রেড ফেমিনিস্ট ব্লক আত্মপ্রকাশ

Organizer

রেড ফেমিনিস্ট ব্লক

Date

June 13, 2026

Register Now