সকল লেখা জানতে চাই
Searching…
Event

বিচ্ছেদের বাজার: বিরহের ঐতিহ্য এবং সমকালীন বিচ্ছিন্নতার পুনর্পাঠ

Date

Jun 12

Friday, June 12, 2026

4:00 PM

প্রখ্যাত বিরহী বাউল সাধক ও গীতিকার উকিল মুন্সি-র জন্মবার্ষিকী স্মরণে KUN Creative Studio আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান—

বিচ্ছেদের বাজার: বিরহের ঐতিহ্য এবং সমকালীন বিচ্ছিন্নতার পুনর্পাঠ

এই আয়োজনে থাকবে প্রদর্শনী, আলাপ ও গান—যার মাধ্যমে আমরা ভাটি অঞ্চলের সাংস্কৃতিক উত্তরাধিকার, লোকজ জ্ঞান এবং সমকালীন সমাজে বিচ্ছিন্নতার প্রশ্নকে নতুনভাবে ভাবতে চাই।

১২ জুন ২০২৬

বিকাল ৪টা–রাত ১১টা

KUN Creative Studio

আমিন ট্যানারী, হাজারীবাগ, ঢাকা

— সকলকে আন্তরিক আমন্ত্রণ।

নোট: উকিল মুন্সির জন্মদিন ১১ জুন হিসেবে স্বীকৃত। তবে আয়োজনগত ও বাস্তবিক কারণে আমাদের স্মারক আয়োজনটি অনুষ্ঠিত হবে ১২ জুন ২০২৬ তারিখে। এই ক্ষুদ্র সময়গত ব্যবধানের মধ্য দিয়েই আমরা তাঁর জীবন, গান ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে স্মরণ ও উদযাপন করতে একত্রিত হব।

Register / Learn More
বিচ্ছেদের বাজার: বিরহের ঐতিহ্য এবং সমকালীন বিচ্ছিন্নতার পুনর্পাঠ

Organizer

KUN Creative Studio

Date

June 12, 2026

Register Now