আমার একটি পতাকা শত্রুর হাত থেকে বাঁচাতে,
বিপ্লবীদের হাতে হাত রেখে লড়েছি রাজপথে।
জনরোষের জনস্রোতে বিপ্লব হয়েছে গণঅভ্যুথান,
স্বৈরাচারের গদি ভাঙতে দিয়েছে বহুপ্রাণ।
সে আজ হয়েছে সফল, হেরেছে স্বৈরাচার,
বিপ্লবীরা ধরে রেখেছে স্বৈরাচারী আচার।
যেমন করে হাড়-হাভাতে গোগ্রাসে গিলে অন্ন,
তেমন করেই বিপ্লব খেয়ে বিপ্লবী হয়েছে ধন্য।
চোরের সাম্রাজ্যে তথাকথিত সাধু করেছে চুরি,
চোরকে দিয়েছে সাহস সে যেঃ লুটতে ভুরি ভুরি।
ভাঙ্গা থালার ধাতব বন্ধনী নিয়েছে যারা খুলে,
সিস্টেমের মারপ্যাচে তারা কলাগাছ ধরে কাঁদে।
তারেই করেছে মবের শিকার যে করেছে সমালোচনা,
বুঝে নাই সেটা আত্মহত্যার মহাপরিকল্পনা।
অবশেষে জনতার রায়ে গলায় পড়েছে ফাসি,
বনে-জঙ্গলে স্বৈরাচারের কুকুরের অট্টহাসি।
বাংলা মায়ের বিপ্লবী ছেলের অনেক অনেক গুণ,
বারে বারে সুশিলের বেশে বিপ্লবীরাই বিপ্লব করেছে খুন।
এখনো অঝরে কাঁদে শত শহীদের আত্মা,
ক্ষমতার লোভে বিপ্লবী ভুলেছে আপন জাতিসত্বা।
আজো রাষ্টে সিদ্ধান্ত নেয় অন্ধকার সচিবালয়,
জনতার সংসদ কবে হবে এক আলোকিত আলয়?
সংসদে বিরোধী দল খুঁজে আপন বিলাসিতা,
সরকারদলীয় তেলবাজ নেতা করে রসিকতা!
নেতা হওয়ার লোভে ভুলে গিয়েছে মানুষ হওয়ার তাড়া,
কবিতা লেখা দায়ে আবার পরাবে হাতকড়া।
বিপ্লবের মঞ্চে কমরেড ধরেছি তোমাদের সুর,
লাল সালাম তোমাদের হে বিপ্লবী মহাসুর।
About the Author
মোফাজ্জেল হোসাইন বরকত
মজদুরের নিয়মিত লেখকশিক্ষার্থী
"জগতের যত মাজলুম আমরা তোমাদেরই কণ্ঠস্বর" আমি মোফাজ্জেল হোসাইন বরকত। জন্ম গোপালগঞ্জ জেলার মেরী গোপীনাথপুর গ্রামে। নিজেকে সবসময় ডানপন্থীদের রাজনীতির বাহিরে রাখতে চেয়েছি।কারণ রাজনৈতিক প্রহসনের রাষ্ট্রে সরাসরি ডানপন্থী রাজনীতিতে যোগদান করার অর্থ- স্বচক্ষে ভাইয়ের খুন হতে দেখার পরেও পুতুলের মতো বসে থাকা। একমাত্র সাংগঠনিক পরিচয় "আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার একজন সদস্য।" বাংলাদেশ ছাত্র ইউনিয়ন- ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে জন্ম নেওয়া বিপ্লবীদের একটি সংগঠন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুথানে সর্বাত্মক সহযোগীতার পরেও অন্যান্য দলগুলোর মতো গোগ্রাসে গিলে ফেলেনি সাধারণের অধিকার। এই অনুপ্রেরণায় আমি এই সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত। নিয়মের বেড়াজালে আমাদের বন্দী করে, অন্যায়ভাবে যারা মাজলুমের ঘাড়ে কুঠারের আঘাত করে, তাদের বিরুদ্ধে সদা সর্বদা জাগ্রত আমরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ
প্রোফাইল দেখুন
মতামত
এখনও কোনো মতামত নেই।
প্রথম মতামতটি আপনিই দিন।
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন