রাশিয়ার কমিউনিস্ট শাসন,চীনের কমিউনিস্ট শাসন ইতিহাস সবই আমরা জানি।তাই এসব ইতিহাস নিয়ে আবার বলে সময় নষ্ট করতে চাই না।
বাংলাদেশে কি সম্ভব এখন বাম রাজনীতি ফিরায় আনা?
এক কথায় উত্তর অনেক কঠিন।
উত্তরণের উপায়:
১।আমাদের বাম দলেরা অনেক বিভক্ত হয়ে পরছে।প্রথমে সবাইকে এক ছাতার নীচে আসতে হবে।এত বাম দলের দরকার নাই।একটা বাম দল হবে।
২।অনেকেই কমিউনিস্ট পার্টি,ছাত্র ইউনিয়নে যোগ হতে চায়।কিন্তু প্রক্রিয়া বুঝে না।
একটা অভিজ্ঞতা বলি:ছাত্র ইউনিয়নের ফেসবুক পেজে প্রথমেই আছে সদস্য হবার জয়েন রেজিস্ট্রেশন লিঙ্ক।কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করার ১ সপ্তাহ বাদেও কোন রেসপন্স আসে নাই।ইমেইল করেও লাভ হয় নাই।প্রথমে নতুন সদস্য নেয়ার প্রক্রিয়া আরো ভালভাবে এক্টিভ মডারেটর রেখে করতে হবে।কমিউনিস্ট পার্টির প্রতি জেলার ফেসবুক পেজে, গুগলে সদস্য হতে ইচ্ছুক ব্যক্তিদের ইন্টার্ভিউ সহজে নেয়ার ব্যবস্থা থাকতে হবে।বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ফেসবুক পেজে তো সদস্য হবার ব্যাপারে কিছু লেখাই নাই।
৩।দেশের সাধারণ জনগণের মাঝে soft power তৈরি করতে হবে ।আমেরিকা soft power তৈরি করেই পুরা বিশ্বে ডমিনেট করতেছে।
দেশে কোন দুর্যোগ,খারাপ পরিস্থিতি চলাকালীন মোটা অংকের টাকা বস্তিতে যেয়ে শীর্ষ নেতারা দিবে।খেয়াল রাখতে হবে ভাল মিডিয়া কাভারেজ যেন পায়।
ফেসবুক,ইউটিউব লাইভে জোরালো viewership আনতে হবে।ডলার দিয়ে ফেসবুক পেইজ ব্যাপক বুস্ট দিতে হবে।
Free English speaking class চলবে কমিউনিস্ট পার্টির ফেসবুক পেজ থেকে।এরকম নানা ক্লাস নিবে দেশের সেরা শিক্ষকরা।
৩।উপরের দুইটা কাজ ঠিকভাবে করতে পারলে চীনের সুনজরে আসবে আমাদের দেশের নাম দলরা।তখন ফান্ডিং আসবে।তখন এই কাজই আরো বড় প্রক্রিয়ায় চলবে।
৪।ডাইরেক্ট কমিউনিজম এর আহ্বান দিলে অনেক লোক ভয় পাবে।প্রথমে socialism,নাগরিকদের নানা ফ্রি সেবা এসব দিক তুলে ধরতে হবে।দেশে ধনী,গরীবের আয়ের পার্থক্য কমাতে চাই আমরা এটা মাঠ পর্যায়ে যেয়ে বুঝাতে হবে
মন্তব্য মুছবেন?
এটা বাতিল করা যাবে না।
আলোচনায় অংশ নিন (2)
আমার মনে হয় নিরেট কমিউনিজম এদেশে আনলে পুরোপুরি কাজ করবে না। কারণ এদেশে পুঁজিবাদ যেমন পুরোপুরি কাজ করে নি, দেশে নানান অপরাধ দুর্নীতি আছেই। কমিউনিজম ও পুরোপুরি কাজ করবে না। আমার মতে মডারেট একটা সিস্টেম দরকার আমাদের কালচার, আবহাওয়া, জনজীবনের সাথে যায় এমন।
আপনার সঙ্গে সহমত। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অনলাইন ও অফলাইন সব জায়গায় তীব্র সক্রিয় থাকতে হবে। এছাড়াও দেশের প্রান্তিক মানুষদের সঙ্গে সখাভাব তৈরি করতে হবে। তাদের কাছে দলের এজেন্ডগুলো সহজভাষায় উপস্থাপন করতে হবে। তাদের মুখ থেকে তাদের অভাব ও সমস্যার কথা শুনতে হবে। মূলধারায় আসতে গেলে আমাদের ভেতরে ভেদাভেদ থাকা যাবেনা, জনগণের ভোট আমাদের আজ খুবই দরকার। আমার মনে হয়না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) বা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ) এর পুরোনো কমরেডরা এটা করবেন। তরুণ প্রজন্ম যখন এসব বামদলে যোগ দিবে তখনই হয়তো এসব সম্ভব। ধন্যবাদ। লেখা চালিয়ে যান। ☭
আলোচনায় অংশ নিতে লগ ইন করুন অথবা এ্যাকাউন্ট খুলুন
সাইন ইন করুন