সকল লেখা জানতে চাই
Searching…

প্রশ্নটি
171
বার দেখা
হয়েছে

সমাজতন্ত্রে আমাদের কওমী জনতার অবস্থান কেমন?

যেকোনো তন্ত্রেই তাদের অবস্থান অনেক নিচু করা হয় (তাদের শরীয়াহ বাদে)

3 মাস আগে

Saif

জানতে চেয়েছেন

Saif

2 টি উত্তর

সমাজতান্ত্রিক ব্যবস্থায় কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে নিচু করার বা তাদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। সমাজতন্ত্রের মূল ভিত্তি হলো শ্রমজীবী মানুষের মুক্তি এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। এই ব্যবস্থায় প্রতিটি মানুষের মর্যাদা নির্ধারিত হয় তার শ্রম এবং সমাজের প্রতি তার অবদানের ভিত্তিতে। ধর্ম বা মতাদর্শগত অবস্থান এখানে ব্যক্তির ব্যক্তিগত বিষয় এবং সমাজতন্ত্র ব্যক্তির বিশ্বাসের ওপর কোনো হস্তক্ষেপ করে না বরং প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মাদ্রাসা বা কওমী শিক্ষাব্যবস্থার সাথে জড়িত মানুষজন আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের অনেকেরই জীবনধারা অত্যন্ত সাধারণ এবং শ্রমনির্ভর। সমাজতান্ত্রিক কাঠামোয় তাদের এই শিক্ষাগত বা জীবনধারাগত অবস্থানকে কোনোভাবেই নিচু করে দেখার সুযোগ নেই বরং রাষ্ট্র তাদেরকে শিক্ষা এবং কর্মসংস্থানের সমান সুযোগ প্রদানের মাধ্যমে মূলধারার অর্থনৈতিক উন্নয়নে অংশীদার করবে। সমাজতন্ত্রে শোষক শ্রেণি এবং শোষিত শ্রেণির বিভাজন বিলুপ্ত করা হয়। সেখানে কওমী জনতার শ্রম এবং তাদের জ্ঞানকে দেশের সামগ্রিক উন্নয়নের কাজে লাগানোর ক্ষেত্র তৈরি করা হবে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে ধর্মপ্রাণ মানুষ এবং মাদ্রাসাভিত্তিক জনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সমাজতন্ত্র এই লড়াইয়ের ধারাবাহিকতাকে ধারণ করে। এখানে ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না ঠিকই কিন্তু রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। সমাজতন্ত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা নেই বরং প্রতিটি মানুষ যেন তাদের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারে সেই পরিবেশ রাষ্ট্র তৈরি করে।
সবশেষে বলা যায় সমাজতন্ত্র কোনো ব্যক্তির বা গোষ্ঠীর বিরুদ্ধে নয় বরং এটি পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে একটি বৈজ্ঞানিক এবং মানবিক ব্যবস্থা। কওমী জনতা যারা মূলত শ্রমজীবী এবং নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধিত্ব করেন তাদের জন্য সমাজতন্ত্র হবে মুক্তির পথ। এখানে রাষ্ট্র তাদের ওপর কোনো কিছু চাপিয়ে দেবে না বরং তাদের জীবনমান উন্নত করার জন্য প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা এবং সুযোগ সৃষ্টি করবে। তাদের অবস্থান হবে এদেশের সচেতন নাগরিক হিসেবে এবং উৎপাদনের অংশীদার হিসেবে। শোষণের পরিবর্তে সহযোগিতার ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হবে সেখানে প্রতিটি মা

3 মাস আগে

চিত্রণ ভট্টাচার্য আদি

উত্তর দিয়েছেন

চিত্রণ ভট্টাচার্য আদি

ছাত্রনেতা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

সমাজতন্ত্রীরা বিশ্বাস করে, মানুষকে তার ধর্ম, পোশাক বা শিক্ষাপ্রতিষ্ঠয় নয়, তার শ্রম ও সমাজে অবদানের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। কওমী জনতা এ দেশের শ্রমজীবী ও সাধারণ মানুষেরই অংশ। তাই তাদের অবমূল্যায়ন নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মর্যাদার সমান অধিকার নিশ্চিত করাই সমাজতন্ত্রের লক্ষ্য। সমাজতন্ত্র কোনো ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নয়; এটি শোষণ, বৈষম্য ও পুঁজিবাদী আধিপত্যের বিরুদ্ধে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে ধর্ম ব্যক্তির স্বাধীন বিষয় হবে এবং রাষ্ট্র সকল নাগরিকের অধিকার ও মর্যাদা সমানভাবে নিশ্চিত করবে।

3 মাস আগে

Talha Mohammad Chowdhury

উত্তর দিয়েছেন

Talha Mohammad Chowdhury

উত্তর দিন

উত্তর দিতে লগইন করুন

Reading

Font size